১২ কেজি ওজনের বিশাল একটি আলু

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মে ২, ২০২১

১২ কেজি ওজনের বিশাল একটি আলু

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১২ কেজি ওজনের বিশাল একটি মিষ্টি আলুর উৎপাদন হয়েছে। সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামে সৈয়দ আলম নামে এক কৃষকের জমিতে এই আলু’র ফলন হয়েছে। সোনারগাঁ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ভাটিবন্দর এলাকার সৌখিন কৃষক সৈয়দ আলম তাঁর দশ শতাংশ জমিতে কমলা সুন্দরী জাতের মিষ্টি আলুর লতা রোপণ করেন। আলুর লতা রোপণের ৭/৮ মাসের ব্যবধানে তাঁর জমিতে প্রায় ১২ কেজি ওজনের এই মিষ্টি আলু’র ফলন হয়।

 

কৃষক সৈয়দ আলম জানান, বাড়ি তৈরী করার জন্য ১০ শতাংশের একটি জমিতে মাটি ভরাট করেন তিনি। পরে কৃষি অফিসের পরামর্শে সেই জমিতেই মিষ্টি আলু রোপণ করেন। তিনি বলেন, প্রথমে বুঝতে পারিনি যে এতো বড় একটা আলু পাবো। জমি থেকে আলু তোলার জন্য মাটি খুঁড়তে গিয়ে এটি নজরে আসে।

 

উপজেলার পিরোজপুর ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জেসমিন আক্তার জানান, দুই বছর আগে অফিস থেকে কমলা সুন্দরী নামে নতুন জাতের এই আলুর লতা পেয়েছি। সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট থেকে আমরা আলুর যে লতা পেয়েছি তার থেকে দু’ তিনটি আলু বড় হয়েছে। এটি আসলে অন্য রকম একটি ঘটনা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031