গোলাপগঞ্জে নিখোঁজের দুু্’দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

গোলাপগঞ্জে নিখোঁজের দুু্’দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

 

আব্দুল কুদ্দুছ, গোলাপগঞ্জঃঃ

গোলাপগঞ্জে নিখোঁজের দুু্’দিন পর সিরাজ উদ্দিন (৬৪) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ৮টায় বৃদ্ধের বাড়ির পাশে একটি ক্ষেতের জমিতে থেকে তার  লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সিরাজ উদ্দিনের বাড়ি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ কায়স্থগ্রাম ইজরাপাড়া গ্রামে। তিনি মৃত রমজান উল্ল্যার পুত্র।

 

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, সিরাজ উদ্দিন গত বুধবার সকাল ১০টার দিকে প্রতিদিনের ন্যায় কৃষি জমিতে কাজ করতে যান। তিনি বাড়ি ফিরতে দেরী হওয়ায় পরিবারের সদস্যরা সম্ভব্য সকল স্থানে খোঁজ করে তার কোন সন্ধান পাননি।

 

 

আজ শুক্রবার সকালে এক প্রতিবেশী তার লাশ বাড়ির পাশের একটি জমিতে দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিখুঁজের এর ঘটনায় ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সিরাজ উদ্দিনের পুত্র মনসুর আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধরণ ডায়েরী করেন। (ডায়রী নং ১০০৭)

 

 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান মিজান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সিরাজ উদ্দিনের লাশের কোন স্থানে কোন আঘাতে চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর  মৃত্যুর কারন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031