দুই ভাষা সৈনিককে মরনোত্তর সম্মাননা প্রদান

প্রকাশিত: 4:53 PM, February 21, 2020

 দুই ভাষা সৈনিককে মরনোত্তর সম্মাননা প্রদান

জেলা প্রতিনিধি/মৌলভীবাজারঃঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাষা সৈনিককে মরনোত্তর সম্মানা প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক ভাষা দিবস ও মহান একুশে উদযাপন শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এই মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। ভোরে প্রভাত ফেরীর মাধ্যমে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুুষ্পর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল নয়টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, মৌলভীবাজার জেলার পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, অ্যাড. মো. সানোয়ার হোসেন ও সাংবাদিক মো.মুজিবুর রহমান। ভাষা সৈনিক মফিজ আলী ও মোহাম্মদ ইলিয়াছ সম্পর্কে বিবিন্ন তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও সাংবাদিক শাহিন আহমদ।

 

আলোচনা পর্বের শুরুতেই মরনোত্তরপ্রাপ্ত ভাষা সৈনিক হলেন পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য ধোপাটিলা গ্রামের কমরেড মফিজ আলী ও কুশালপুর গ্রামের সাবেক সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। ভাষা সৈনিক কমরেড মফিজ আলীর পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন তার ছেলে সাংবাদিক নুরুল মোহাইমিন ও মোহাম্মদ ইলিয়াছের পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন তার ভাগ্নে সাংবাদিক সাব্বির এলাহী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30