সিলেট |
প্রকাশিত: 8:05 PM, May 25, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ক্রাইমজুন হিসাবে খ্যাত জোয়াল ভাঙ্গার হাওর থেকে মরতু বিবি (৬৫) নামের মানষিক ভারসাম্যহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশের কাছে একটি গোপন সংবাদ আসে যে, উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজোড় গ্রামের পশ্চিম পাশের জোয়াল ভাঙ্গার হাওড়ে এক অজ্ঞাত লাশ পড়ে আছে।
এমন খবরে তাৎক্ষনিক থানার ওসি ডালিম আহমদ এর নেতৃত্বে একদল চৌকোস পুলিশ ও সহকারী পুলিশ সুপার পারভেজ আলম ঘটনাস্থলে পৌঁছে মানসিক ভারসাম্যহীন মরতু বিবি (৬৫) এর লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে উদ্ধারকৃত লাশ ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের ফরিদ মিয়ার কন্যা মানসিক ভারসাম্যহীন মরতু বিবি (৬৫)।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ- বাহুবল সার্কেল এর সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী সাথে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের পুলিশ প্রায় ৭ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে হাওয়রের মধ্যখান থেকে এই মানষিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াতেন।
স্থানীয়দের সহযোগিতায় মৃত মহিলার মেয়ে, ছেলে ও বোন পুতকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ দেখে তারা চিনতে পারেন।মেয়ে ও ছেলের সাথে কথা হলে তারা বলেন, আমরা জন্মের পর থেকে দেখে আসছি আমাদের মায়ের মাথায় সমস্যা। তিনি বিভিন্ন মাজারে মাজরে ঘুরে বেড়াতেন।এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরনের প্রস্ততি করছে নবীগঞ্জ থানা পুলিশ।