ছাতকে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালারুকা ইউপি 

প্রকাশিত: 8:03 PM, June 2, 2021

ছাতকে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালারুকা ইউপি 

প্রতিনিধি/ছাতকঃঃ

ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল ম্যাচ মঙ্গলবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইন্যাল ম্যাচে মুখোমুখি হয় উপজেলার কালারুকা ও ভাতগাঁও ইউনিয়ন ফুটবলদল। খেলার নির্ধারিত ও অতিরিক্ত সময় কোন পক্ষই গোল করতে না পারায় ট্রাইবেকারে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়।

 

ট্রাইবেকারে ৪-৫ গোলে ভাতগাঁও ফুটবল দলকে পরাজিত করে কালারুকা ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইন্যাল খেলাটি পরিচালনা করেন রেফারী সৈয়দ আহমদ লেচু। সহকারীর দায়িত্ব পালন করেন আব্দুস সোবহান ও জুমলাদ চৌধুরী এবং চতুর্থ রেফারীর দায়িত্ব পালন করে জামিল আহমদ।

 

খেলা ধারা বর্ননা করেন ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব ও মাদ্রাসা শিক্ষক পাবেল আহমদ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এর আগে প্রথম সেমি ফাইন্যালে সকালে কালারুকা ইউনিয়ন ফুটবলদল ২-০ গোলে চরমহল্লা ইউনিয়ন ফুটবলদলকে এবং ২য় সেমি ফাইন্যালে ভাতগাঁও ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে দক্ষিন খুরমা ইউনিয়ন ফুটবলদলকে পরাজিত করে ফাইন্যালে উত্তীর্ণ হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30