বাহুবলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: 4:36 PM, June 5, 2021

বাহুবলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধি/বাহুবল,হবিগঞ্জঃঃ

জেলার বাহুবলে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মোঃ আকবর আলী(৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭ টায় জমিতে কাজ করতে গিয়ে ঘটনাটি ঘটে। নিহত আকবর আলী কচুয়াদি গ্রামের মৃত আজিজ উল্লার পুত্র । পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,সকালে বজ্র বৃষ্টি হচ্ছিলো এ সময় আকবর আলী জমিতে কাজ করতে যান, হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে আকবর আলী ঘটনার স্থলেই মারা যান।

 

কচুয়াদি এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বৃষ্টিপাতের মধ্যে আকবর আলী কাজে যান,৯ টার দিকে বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়, ঘটনার পর প্রতিবেশী কৃষকরা আকবর আলীর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।বিকালে আকবর আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

এ ঘটনার খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ও বাহুবল-নবীগঞ্জ সার্কেল এএসপি মো: আবুল খায়ের নিহতের বাড়িতে যান, এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আকবর আলীর ছেলে মাসুক মিয়ার হাতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তোলে দেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম শামছুদ্দিন, ইউপি সদস্য ও মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: শামীম আহমেদ সহ অনেক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30