নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশিত: 6:35 PM, June 5, 2021

নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

সারাদেশের ন্যায় নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার ৫ জুন সকালে নবীগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি এ ক্যাম্পেইনের উদ্বােধন করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধূরী সেলিম।

 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদের সভাপতিত্বে ও ইপিআই টেকনিশিয়ান তোহার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার চম্পক কিশোর সাহা, পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা পাল চৌধুরী, থানার ওসি অপারেশন আব্দুল কাইয়ুম।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ ফয়সল আহমদ, স্বাস্থ্য সহকারী দীপংকর ভট্টাচার্য্য দেবুল, অফিস সহকারী গনিউর রহমান রাসেল সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ।

 

৫ জুুুন থেকে ১৯ জুন পর্যন্ত নবীগঞ্জ হাসপাতালে ১টি স্বাস্থ্য কেন্দ্রসহ ৩১২ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৫ শত ৯৯ জন শিশুর মাঝে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৮০ জন শিশুর মাঝে লাল ক্যাপসুল খাওনোর লক্ষ্যমাত্রা রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30