নবীগঞ্জে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৬ মামলায় ৪হাজার ৬শ টাকা জরিমানা

প্রকাশিত: 4:33 PM, July 9, 2021

নবীগঞ্জে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৬ মামলায় ৪হাজার ৬শ টাকা জরিমানা
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪হাজার ৬শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা বিকাল পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ও একদল সেনাবাহিনী সহকারে নবীগঞ্জ শহরসহ ইমামবাড়ি, নতুন বাজার, শিবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাখাওত হোসেন।এসময় সরকার নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে বের হওয়ার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলা ও ৪হাজার ৬শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান এসিল্যান্ড উত্তম কুমার দাস।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান এ অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30