জগন্নাথপুরে সাবেক মেয়রের নামফলক ভাংচুর নিয়ে উত্তেজনা

প্রকাশিত: 7:52 PM, July 15, 2021

জগন্নাথপুরে সাবেক মেয়রের নামফলক ভাংচুর নিয়ে উত্তেজনা

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়রের নামফলক ভাংচুরের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে, গত কয়েক মাস আগে জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামে একটি নতুন রাস্তার উদ্বোধন করেন তৎকালীন পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া।

 

তবে গত ১৪ জুলাই রাতে কে বা কারা রাস্তার পাশে থাকা সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়ার নামফলকটি ভেঙে ফেলেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নামফলক ভাংচুরের ঘটনা খুবই দুঃখজনক।

 

যা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। এ ব্যাপারে ১৫ জুলাই বৃহস্পতিবার জগন্নাথপুর পৌরসভার বর্তমান মেয়র আক্তার হোসেন বলেন, নামফলক ভাংচুরের ঘটনায় পৌরসভার পক্ষ থেকে থানায় জিডি করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30