নবীগঞ্জে কোরবানীর হাটে বিক্রি হলো ম্যারাডোনা!

প্রকাশিত: 7:08 PM, July 19, 2021

নবীগঞ্জে কোরবানীর হাটে বিক্রি হলো ম্যারাডোনা!

বুলবুল আহমদ, নবীগঞ্জঃঃ

পবিত্র ঈদ- উল আজহা উপলক্ষে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে বসেছে পশুর হাট। এতে অনেক হাট বাজার গুলো মহা সড়কের পাশে হওয়ায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের । ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলা নবীগঞ্জ বাজার, জনতার বাজার, গোপলার বাজার সৈয়দপুর বাজার, ইনাতগঞ্জ বাজার, বান্দের বাজার, কাজীর বাজার, আউশকান্দি হীরাগঞ্জ বাজার, কামারগাঁও বাজারসহ মেলা বাজারে সরেজমিনে গিয়ে দেখে যায়, ২/৩টি পশুর হাট ছাড়া বাকী হাট গুলো পূরোদমে জমজমাট হয়ে ওটেছে। মানা হচ্ছে না স্বাস্থবিধি হাট বাজার গুলোতে মানুষের প্রচুর ভীড়। প্রতিদিনই কোন না কোন কোরবানির পশুর হাটে বেচা-কেনা করতে আসেন ক্রেতা- বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় গতকাল সকল থেকে পশুর হাট বাজারে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিহীন লোকজনের মধ্যে মাস্ক বিতরন করেন।

 

এবারের ঈদের হাটে আলোচনায় রয়েছে ‘নবীগঞ্জের ম্যারাডোনা’। গরুটির ওজন ২২ মন (১হাজার) কেজি। বয়স মাত্র ৩ বছর। জানা গেছে, দেশীয় খাবার খায়ানো হয় থাকে ম্যারাডোনাকে। গরুটি দেখতে খুব সুন্দর হওয়ায় বাজারে অনেকেরই দৃষ্টি কেড়েছে ম্যারাডোনা। , গতকাল এই ম্যারাডোনা গরুটি কসবা গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসী ক্রয় করেছেন বলে জানা গেছে।

 

দেখতেও যেমন গঠন, তেমনি “নবীগঞ্জের ম্যারাডোনা’র” ভাব! হু হা হু বা য়া..। গরুটির মালিক নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র ওলিদুর রহমান। সে হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চন্ডীপুর গ্রামের বাসিন্দা। সে শখের বসে গত কয়েক বছর ধরে গরু পালনে মনোযোগী হয়ে পড়েছে। সে নিজের পায়ে দাড়াতে শিখেছে।

 

খামার মালিক ওলিদুর রহমান আরো বলেন, আমি যখন প্রথমে গরু পালন করা শুরু করি, তখন অনেকেই হাসি টাট্টা করেছেন। আবার অনেকেই বলেছেন, আমি গরু পালন করতে পারব না। কিন্তু আমি অনেক চেষ্টার পর আজ সফল হতে পেরেছি। আমি আমার পশু গুলোকে আমার নিজের সন্তানের মত লালন- পালন করছি। কিন্তু সব চাইতে সুন্দর এই গরুটির আমি কোন নাম দেই নি। এবারের কোপা আমেরিকার বিজয়ী আর্জেন্টিনা খেলার পূর্বেই বিশ্ব বিখ্যাত প্রিয় ফুটবল খেলোয়ার ম্যারাডোনা’র নামেই দিলাম গরুটির নাম “নবীগঞ্জের ম্যারাডোনা”। আমি তাকে নাম ধরে ডাকলে সে আমার ডাকে সারা দেয়। সে আমার কথা বুঝে ও চলে। কিন্তু এখনকার কিছু মানুষকে ধাক্কা দিয়ে বললেও বুঝেনা। দম দর হচ্ছে। বুঝ না হলে এবার বিক্রয় করবনা।

 

তিনি আরো জানান, “নবীগঞ্জের ম্যারাডোনা”এর দাম ৫ লক্ষ টাকা। ‘গরুটি অস্টিলিয়ান ফিজিয়ান ক্রস। এর মাংস খুব সু-স্বাদু। এবং গরুটিকে লালন- পালন করা হয়েছে প্রাকৃতিক উপায়ে দেশিয় গরুর মতো। এতে কোনো ইনজেকশন বা কীটনাশক দেওয়া হয়নি। এটিকে প্রাকৃতিক উপায়ে ও পশু চিকিৎসকদের পরামর্শ নিয়ে লালন- পালন করে মোটাতাজা হয়েছে। আর আমি আমার সন্তানের মতোই ওদের পালন করছি। আমার আরো কয়েকটি গরু রয়েছে। এ পর্যন্ত কত দাম কত টাকা দাম হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত দাম হয়েছে। কিন্তু চাহিদা মতো দাম না হলে বিক্রি করবো না।

 

আউশকান্দি হীরাগঞ্জ বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের পিছনে মিঠাপুর (মাট) গরুর হাটে কথা হয় রাসেল আহমদ নামের এক ক্রেতার সাথে।

 

তিনি বলেন, নবীগঞ্জ বাজার, গোপলার বাজার, সৈয়দপুর বাজার ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার সহ ৪দিন রোদ, বৃষ্টি ও কাঁদার মধ্যে ঘুরে যাচাই বাচাই করে ৫টা গরু ও ২টি ছাগল প্রায় সাড়ে ৩লাখ টাকায় কিনতে পারছি। গত বছরের তুলনায় এবার বিদেশী গরু না আসায় দেশী গরু ও ছাগলের দাম খুব বেশী। মন মতো কেনা যাচ্ছেনা।

 

সাহেদ চৌধুরী নামের এক ক্রেতা জানান, বাজারে মোটামোটি গরু ওঠেছে। কিন্তু, একদিকে মহামারি করোনা, আর্থিক সংকট, ব্যবসায়ী ও মধ্যবৃত্তরা দেশেহারা হয়ে পড়েছেন। মানুষ এবার কোরবানির পশু কিনতে তেমন আগ্রহী নায়। আর তুলনামূলক ভাবে দামটাও একটু বেশী। তারপরও ভাল এবার দেশীয় গরু বাজারে পাওয়া গেছে।

 

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউপির চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ এর সাথে কথা হলে তিনি বলেন, আসলে এটা একটি প্রশংসনিয় উদ্দ্যোগ। আমাদের যুবকরা যদি এভাবের কাজ কর্মে লেগে থাকতো তাহলে আর কেউ পরনির্বলশীল হওয়া লাগতো না। আমি তার গরুগুলো শুনে গিয়ে দিখেছি। সে খুব যত্ম করে গরুগুলোকে লালন-পালন করেছে। এবার ঈদে হয়তো ৪ থেকে ৫ লাখ টাকা দাম পাওয়া যেতে পারে।

 

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আজিজুল হক জানান, ঈদকে সামনে রেখে উপজেলায় কুরবানির পশু বিক্রির জন্য একটি পেজ খোলা হয়েছে। সেখানে অন্যান্য পশুর পাশাপাশি এই গরুটিও জায়গা পাবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30