এম মনজুর আহমদের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল বন্ধুবান্দবসহ ইরশাদ আলী শপিং সিটির সকল ব্যবসায়ীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইরশাদ আলী শপিং সিটির চেয়ারম্যান এম মনজুর আহমদ।

 

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় ও পরস্পরের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

 

এক শুভেচ্ছা বার্তায় এম মনজুর আহমদ বলেন, মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতিটি মুসলমান উদযাপন করবেন এ ধর্মীয় উৎসব। ঈদ উল আযহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতাই নয়, এ ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি আমাদের খেয়াল থাকে কুরবানির হক থেকে যেন কোন গরীব বঞ্চিত না হয়।

 

এই কোরবানির শিক্ষা প্রত্যেক মুসলমান নিজের জীবনে ধারণ করে যেন ইসলামের সঠিক পথে জীবন পরিচালিত করতে পারে।
ঈদ উল আযহার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী করোনার বিপর্যস্ত সড়িয়ে সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন। ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শাস্তি ও সমৃদ্ধি। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

 

‘ঈদ মোবারক’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031