নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২৬টি মামলায় ১৪হাজার টাকা অর্থদন্ড

প্রকাশিত: 6:58 PM, July 28, 2021

 নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২৬টি মামলায় ১৪হাজার টাকা অর্থদন্ড

প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ

সারাদেশের ন্যায় কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে মাঠে কাজ করছেন নবীগঞ্জ উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৬টি মামলায় ১৪ হাজার ৮’শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

 

অফিস সূত্রে জানাযায়, বুধবার (২৮ জুলাই) সকাল থেকে দিন ব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনা সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার গাজীর টেক, শেরপুর রোড, মধ্যবাজার, স্কুল রোড ও ওসমানী রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

 

স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ও সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে যারা দোকানপাট খোলা রেখেছেন তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্ট আইনে ২৬টি মামলায় ১৪ হাজার ৮’শত টাকা অর্থদণ্ড করা হয়।

 

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30