সিলেট |
প্রকাশিত: 7:54 PM, July 28, 2021
প্রতিনিধি/ জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ী-বড়লেখায় তিন মাস থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় এ কার্যক্রমে নতুন করে আরো ২০ টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জবাজারে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন এ কার্যক্রমের স্বেচ্ছাসেবকদের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম ছফু, জীবন রহমান, বড়লেখা পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন, ডাঃ আল আমিন তালুকদার, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু, সাইদুর রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস, সাবেক সভাপতি এ.আর সাজেদ প্রমুখ।
জানা যায়, গত মে মাস থেকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন তার নিজ উদ্দ্যোগে জুড়ী ও বড়লেখা উপজেলায় ফ্রি হিউম্যান অক্সিজেন সার্ভিস নামে একটি সেবা কার্যক্রম চালু করেন। শুরুতে ১৭টি সিলিন্ডার দিয়ে এ কার্যক্রম চালু করা হয়। ফোন কলের মাধ্যমে স্বেচ্ছাসেবীরা রোগীর বাড়ীতে পৌছে দেন অক্সিজেন। অল্প কয়েকদিনে এ সেবা কার্যক্রম দুই উপজেলায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে। বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় নতুন করে আরো ২০ টি সিলিন্ডার এ কার্যক্রমে সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন বলেন, মানুষের জীবনের বেচে থাকার প্রধান উপাদান অক্সিজেন। করোনা ভাইরাস মহামারির এই সময়ে অক্সিজেনের অভাবে কোন মানুষ যেন মারা না যায় এ জন্য আমরা মানুষের বাড়ীতে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছে দিচ্ছি। পর্যায়ক্রমে এ কার্যক্রমে আরো সিলিন্ডার যুক্ত করা হবে।