সিলেট |
প্রকাশিত: 7:21 PM, July 30, 2021
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে ব্রিক ফিল্ডের বাথরুম থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ, শুক্রবার ৩০ জুলাই সকাল ৭টা ২০ মিনিটে উপজেলার মর্ডান ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। মোঃ সুজন মিয়া(২৫) উপজেলার মির্জাটুলা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়া ঐ ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতো, বৃহস্পতিবার ২৯ জুলাই রাতের খাবার খেয়ে সুজন মিয়া ও তার সহপাঠী আশিকুর রহমান সোহেল এক সাথে ঘুমিয়ে ছিল। শুক্রবার সকালে সুজন মিয়ার মৃতদেহ বাথরুমে পড়ে থাকতে দেখতে পায় আশিকুর রহমান।
পরে বিষয়টি ব্রিক ফিল্ড কর্তপক্ষকে জানালে তারা থানা পুলিশকে খবর দেয়,খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই ইদ্রিস আলীর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সুজন মিয়ার লাশ মর্ডান ব্রিক ফিল্ড থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, বাহুবল-নবীগঞ্জ সার্কেল মোঃ আবুল খয়ের, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজন মিয়া ২৫ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে পিপড়ায় খেয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।