বাহুবলে মসজিদের ইমামের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রকাশিত: 6:57 PM, August 23, 2021

প্রতিনিধি/বাহুবলঃঃ

হবিগঞ্জের বাহুবলে এক মসজিদের ইমামের বিরুদ্ধে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২১ আগস্ট শনিবার রাত প্রায় ৯ টার দিকে উপজেলার চিচিরকোট গ্রামে।

 

জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের জনৈক ব্যক্তির শিশু কন্যা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী,শনিবার মনঞ্জিল উপলক্ষে গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে শিন্নি খাওয়ার জন্য গিয়েছিল,এসময় শিন্নির খাওয়া নিয়ে সবাই ব্যস্ত থাকার সুযোগে মসজিদের ইমাম মোঃ ফরিদ মিয়া(২২) ঐ শিশুকে প্রলোভন দেখিয়ে মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।পরে ঐ ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে।

 

শিশুর পরিবারের লোকজন ইমাম মোঃ ফরিদ মিয়াকে আটক করার জন্য ধাওয়া করলে সে পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবার বিষয়টি এলাকার বিশিষ্টজনকে জানিয়ে বাহুবল মডেল থানায় এসে ইমাম মোঃ ফরিদ মিয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।সূত্রে আরও জানায়,প্রতিবেশী ৬নং মিরপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের আকরাম উল্লাহ,র ছেলে মোঃ ফরিদ মিয়াকে চিচিরকোট গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ইমামের দায়িত্ব দেয়া হয়। সে এ সুযোগে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। শনিবার ঐ শিশুকে মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

 

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেলিম হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা এ ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ইমাম ফরিদ মিয়াকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শীগ্রই সফল হবো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30