নবীগঞ্জে চুর আতংক

প্রকাশিত: 8:34 PM, August 25, 2021

নবীগঞ্জে চুর আতংক

বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারের সামন থেকে অজ্ঞাত ৩/৪ জন লোক একই ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল হান্নান (৪২) কে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় মারপিট করে তার অটোরিক্সা নিয়ে যায়। রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

 

বুধবার দুপুরে তাদের বাড়িতে গিয়ে জানা যায়, তার একমাত্র সম্ভলই ছিলো এই অটোরিক্সা। তার ২ছেলে ও ১ মেয়ে রয়েছে। এবং তার স্ত্রী স্বামীর সাথে হাসপাতালে রয়েছেন। আব্দুল হান্নান এর বাড়িতে গিয়ে তার মা, বোন ও ছেলে মেয়ে সহ আত্মীয় স্বজনদের সাথে কথা হলে তারা এর কন্না জড়িত কন্ঠে এই ঘটনার সুষ্ট বিচার দাবী জানান।

 

অপরদিকে, আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র অটোরিক্সা চালক সুরোজ আলী (৪০) এর বাড়িতে গতকাল মঙ্গলবার রাত অনুমান ৩টার সময় ঘরে প্রবেশ করে টিনসেটের দাপনা সরিয়ে অটোরিক্সা নিয়ে যায় চুর চক্র।

 

সুরোজ আলীর বাড়িতে গেলে সুরোজ আলীর জানান, প্রতিদিনের মতো গাড়ি ঘরে রেখে তালা মেরে ঘুমিয়ে পড়ি। মধ্য রাতে তার পরিবারের লোকজন টিনের শব্দ শুনে জেগে ওঠে দরজা খুলতে চাইলে দরজা খুলতে পারেন না! দরজার বাহির দিকে চুরেরা তালা লাগিয়ে রাখে। পরে জানালা খোলার চেষ্টা করলে তাও সম্ভব হয়নি। চুরেরা গাড়ি নিয়ে যাওয়ার পর ঘর থেকে বের হয়ে দেখা যায় যে ঘরে অটোরিক্সা থাকে সে ঘরের টিন সেটের দাপনা (বেড়া) তুলে খালের মধ্যে পড়ে রয়েছে। এবং ঘরে গাড়ি নেই। এতে তারা হাউমাউ করলেও গাড়ি বা কোন মানুষ দেখতে পান নি।

 

সুরোজ আলী কান্না জড়িত কন্ঠে বলেন, আমি এই গাড়ির উপরই নির্বরশীল। আমরা পরিবার পরিজন নিয়ে আমি এই গাড়ি চালিয়ে সংসার চালাই। এবং গাড়িটিও কিস্তির মাধ্যমে কিনেছি। তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

 

এ ব্যপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছ নবীগঞ্জ পুলিশ প্রশাসন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30