সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
প্রতিনিধি/ জগন্নাথপুরঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফাল্গুনের শুরুতে এক পসলা বৃষ্টিতে প্রকৃতি শান্ত হলেও বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি পেতে হয়েছে গ্রাহকদের।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার জগন্নাথপুরে দিন ব্যাপী হাল্কা ও মাঝারি ধরণের বৃষ্টপাত হয়েছে। বৃষ্টিতে বোরো ধান, শাক-সবজি, গাছপালা সহ প্রাকৃতিক উপকার হয়েছে বলে অনেকে জানান। তবে ফাল্গুনের বৃষ্টির পানিতে শুকনো জমির রোপনকৃত ধান যেন উঁকি দিয়ে উঠছে। তা দেখে কৃষক-কৃষাণীর মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।এদিকে-সামান্য বৃষ্টির কারণে বিকেল থেকে বিদ্যুৎ চলে যায়।
আসে রাত প্রায় ১১ টার দিকে। টানা কয়েক ঘন্টা বিদ্যুৎহীন অন্ধকারে ছিলেন জগন্নাথপুর বাসী। এছাড়া সামান্য এ বৃষ্টিতে কাঁদা হয়ে জগন্নাথপুর-সিলেট সড়কের বিভিন্ন স্থানে ভারী যানবাহন ধেবে যাওয়ার ঘটনা ঘটে। এতে মানুষ অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হন। যদিও এ সড়কে মেরামত কাজ চলছে। #
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |