ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের নবগঠিত কমিটির পরিচিতি সভা

প্রকাশিত: 6:43 PM, September 3, 2021

ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের নবগঠিত কমিটির পরিচিতি সভা

 

হবিগঞ্জের নবীগঞ্জে ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী হোসেন কমিউনিটি সেন্টারে একাডেমীর সভাপতি গীতিকার হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও ডাঃ শাহজাহান মিয়ার পরিচালনায় এ পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন নবগঠিত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ মিজানুর রহমান মিজান, গীতা পাঠ করেন জিতেন্ড রায়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, সিলেট বাউল কল্যাণ সমিতি সভাপতি কামাল উদ্দিন রাসেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, বাউল সূর্য লাল দাস, ইন্সফায়ার ফাউন্ডেশনের উপদেষ্টা জসিম উদ্দিন, জগন্নাথপুর বাউল কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গীয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর বাউল কল্যাণ পরিষদের উপদেষ্টা নুরুল ইসলাম, শাহ মোস্তফা বাউল শিল্পীগোষ্ঠী সমাজ কল্যাণ সংস্থা সভাপতি শেখ জাহাঙ্গীর ও যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সাবেক মেম্বার মোঃ জমসেদ মিয়া, শফিউল আলম, শামিম আহমেদ ও স্বপন মিয়া প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যকালে এডভোকেট সুলতান মাহমুদ বলেন, ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের মাধ্যমে তৃণমুলে ভালো ফুটবলার তৈরি হবে। আমি আশাবাদী ইন্সফায়ার ফুটবল একাডেমীর ফুটবলাররা বাংলাদেশের জাতীয় দলে স্থান করে নিবে,তারা নবীগঞ্জবাসীর জন্য গৌরব বয়ে আনবে।তিনি আরও বলেন, ইন্সফায়ার ফুটবল একাডেমীর উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা সর্বদা অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ বাউল ফোরাম ইউকের প্রতিষ্ঠা, ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকে ও ইন্সফায়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন এর মানবিক কার্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন একজন উদার মনের মানুষ, তিনি যেভাবে নিঃস্বার্থে ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তা সত্যিই অতুলনীয়,আমরা আশাবাদী আব্দুল মতিন বর্তমানে যেভাবে ইন্সফায়ার ফুটবল একাডেমী সহযোগিতা করে যাচ্ছেন,ভবিষ্যতেও এই একাডেমীর দিকে উনার সু-দৃষ্টি থাকবে।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের নবগঠিত কমিটির সভাপতি গীতিকার হাবিবুর রহমান হাবিব,তিনি এসময় ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের কর্তৃক মানবিক কাজগুলো সবার সামনে তুলে ধরেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30