ধর্মপাশায় চুলার আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: 11:50 AM, September 16, 2021

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় বুধবার দুপুরে ধর্মপাশা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর নাম শুভা আক্তার (৩৫)। তিনি ওই গ্রামের আলী ইউনুসের স্ত্রী। আলী ইউনুস পেশায় এলজিআরডি একজন ঠিকাদার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, শুভা নিজের বসতঘরসংলগ্ন রান্নাঘরে লাকড়ির আগুনে দুপুরের খাবার রান্না করছিলেন।

 

এ সময় মৃগী রোগ উঠে গেলে তিনি চুলার আগুনে পড়ে গিয়ে দগ্ধ হন। তাঁর আট বছর বয়সী ছেলে আলী আহম্মেদ তার মাকে এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন সেখান থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

 

সেখান থেকে ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়। তবে ময়মনসিংহ যাওয়ার পথে ওই গৃহবধূর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে জরুরি ভিত্তিতে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30