পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ উদযাপন

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ উদযাপন

প্রতিনিধি/মৌলভীবাজারঃ

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ উদযাপন করা হয়। গতকাল(২৮ ফেব্রুয়ারী) শুক্রবার সকাল সাড়ে ৮টায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিদের শতবর্ষ পূর্তি ক্যাপ বিতরণ করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় কৃতিসন্তান মৌলভীবাজার জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.শফিকুর রহমান।

শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি মো. আব্দুল মতলিবের সভাপতিত্বে ও যুবলীগনেতা আব্দুল মোমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য এম এ আহাদ, কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদুস হাসান, আব্দুস শাকুর চৌধুরী, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জদিদ হায়দার চৌধুরী, পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. তাহির আলী, সাবেক প্রধান শিক্ষক কৃপা সিন্দু ভট্রাচার্য্য, নীগেন্দ্র কুমার শর্ম্মা ও প্রধান শিক্ষিকা সুপ্তা ভট্রাচার্য্য, সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী ও মাহমুদ আলী।

এ ছাড়াও উপডস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুয়েব আহমদ, যুবলীগ হাজীপুর ইউপি সাধারন সম্পাদক লালনুর রহমান লালন, শিক্ষক জাকির হোসেন, আহমদ আলী, পুতুল চন্দ্র পাল, আব্দুল মালিক চৌধুরী শামীম, হারুনুর রসিদ, শিক্ষক হাবিবুর রহমান, শিমুল আহমদ প্রমুখ। আলোচনা পর্বে ভূমিদাতা মরহুম হাজী ইয়াকুবসহ ১৩ জনকে মরনোত্তর সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সন্ধ্যায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031