বাহুবলে মেয়ের জামাইর বাড়িতে হামলায় শশুরসহ আহত ৩

প্রকাশিত: 8:25 PM, October 2, 2021

বাহুবলে মেয়ের জামাইর বাড়িতে হামলায় শশুরসহ আহত ৩

প্রতিনিধি/বাহুবলঃঃ

বাহুবলে যৌতুক লোভী মেয়ের জামাই ও তার লোকজনের হামলায় শশুর সহ ৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, ঘটনাটি ঘটেছে ১ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার বসবাকরিমপুর গ্রামে।

 

জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামের আফরোজ মিয়ার বাক প্রতিবন্দী মেয়েকে বছর কানেক আগে বিয়ে দেন প্রতিবেশী কসবা করিমপুর গ্রামের কবির মিয়ার ছেলে মোঃ আজাদ মিয়ার কাছে, বিয়ের পর থেকে শশুর বাড়ির টাকা পয়সা দিয়েই সংসার চালাতেন আজাদ মিয়া। শুক্রবার ১ অক্টোবর রাত প্রায় ৯ টার দিকে মেয়ের জামাই আজাদ মিয়া শশুর আফরোজ মিয়াকে তার বাড়িতে যাওয়ার জন্য খবর দেয়।

 

মেয়ের জামাই আজাদ মিয়ার খবর পেয়ে শশুর আফরোজ মিয়া তার বাড়িতে যান,সেখানে যাওয়ার পর মেয়ের জামাই আজাদ মিয়া শশুর আফরোজ মিয়ার কাছে মোটা অংকের টাকা দাবী করেন, শশুর আফরোজ মিয়া এতে রাজি না হলে জামাই আজাদ মিয়া,তার বাবা কবির মিয়া ও পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে শশুর আফরোজ মিয়া, চাচা শশুর সিদ্দিক আলী ও আহাদ মিয়ার উপর হামলা চালায়, এসময় মেয়ের জামাই আজাদ মিয়া ও তার লোকজনের হামলায় শশুর আফরোজ মিয়া(৫০)চাচা শশুর সিদ্দিক আলী(৪২) ও আহাদ মিয়া(৩৫)কে কুপিয়ে ও মারধোর করে গুরুতর আহত করে।

 

এসময় আফরোজ মিয়া ও তার লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিক আলী ও আহাদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30