বিশ্বনাথে শিক্ষার্থীকে প্রবাসী পরিবারের অনুদান প্রদান

প্রকাশিত: 5:11 PM, February 29, 2020

বিশ্বনাথে শিক্ষার্থীকে প্রবাসী পরিবারের অনুদান প্রদান
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
যুক্তরাজ্য এক প্রবাসী পরিবারকে সংবর্ধনা দিয়েছে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজ। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারী) সংবর্ধনা সভা বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউ/পি চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. নূর মিয়া। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী শাহানারা নূর, জিয়াদ নূর। বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম ও কলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবান, শাহপিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আখলাকুর রহমান। এসময় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মৃনাল কান্তি শিকদার, মাওলানা আবুল বাসার, কামরুন্নেছা বেগম, সেলিনা বেগম, আতাউর রহমান, ফজলুল হক, শারমিন বেগম, আনিছুর রহমান, আবুল কাশেম দুলন, মুমিতা ধর, জান্নাতুল ফেরদৌসসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের গবীর ও অসচ্ছল পরিবারের ৩০ শিক্ষার্থীকে নগদ অনুদান প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী পরিবার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30