পুটিজুরী ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রত্যাশী ৯ প্রার্থী

প্রকাশিত: 1:56 PM, October 18, 2021

জুবায়ের আহমেদ,বাহুবলঃঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় পুটিজুরী বাজারে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পুটিজুরী ইউপির চেয়ারম্যান মোঃ সামছু উদ্দিন তারা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া ও ছাত্রলীগ সভাপতি রমজান আলীর পরিচালনায়, অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নুর মানিক।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বক্তৃব্য রাখের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি,বশির আহমেদ, আব্দুল কদ্দুস,মাস্টার মখলিছুর রহমান,এম রশিদ আহমেদ, ফারুকুর রশিদ ফারুক,ফজলে এলাহী লুলু, পুটিজুরী ইউনিয়ন আওয়ামিলীগের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সভায় মনোনয়ন ফরম কিনলেন ৯জন নৌকা প্রত্যাশী,তারা হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া,বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সামছু উদ্দিন তারা মিয়া, সাবেক চেয়ারম্যান ও জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুদ্দত আলী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা খন্দকার মোঃ হিরা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহ মাজিদুর রহমান শিপু, ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলে এলাহী লুলু, শাহাব উদ্দিন, শামীম ছিদ্দিকী ও শফিউল আলম চৌধুরী স্বপন।

 

তারা ৯ জনই নৌকা প্রতীক এর আশায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন। আগামী ২২ অক্টোবর ফরম পূরণ করে ১২ হাজার টাকা জামানত সহ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদারের কাছে জমা দেয়ার কথা রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30