নবীগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান পালন

প্রকাশিত: 12:43 PM, October 21, 2021

নবীগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান পালন

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জে কৃষি অফিসারে উদ্যেগ “কৃষিই সমৃদ্ধি জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ পালন করা হয়েছে। মঙ্গবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাপক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি উপ- সহকারী কর্মকর্তা অজিত রঞ্জন দাশের পরিচালনায় অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা কৃষি উপ- সহকারী কর্মকর্তা মেহেদী হাসান সোহেল, আবু সুফিয়ান সহ আরো অনেকেই।

 

উক্ত অনুষ্ঠানটি সার্বিক ভাবে সহযোগীতা করে, নবীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30