সিলেট |
প্রকাশিত: 12:29 PM, November 3, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে ঝাঁকঝমক ভাবে ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমার দিন শেষ।আগামী ২৮ নভেম্বর নির্বাচন। এতে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ১৩জন, জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত ৫জন, ইসলামী আন্দোলন ১জন ও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ৪৪জন মনোনয়নপত্র ফরম জমা দিয়েছেন। এ দিকে সাধারণ সদস্য পদে ১৩ ইউনিয়নে ৪শ ৮৪জন, সংরক্ষিত সদস্য পদে ১৭৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এতে প্রার্থী ও তাদের লোকজন উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ১নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সদস্য পদে ৩৫ জন। ২নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন ও সদস্য পদে ৩৯জন। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন ও সদস্য পদে ৩৭জন। ৪নং দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন ও সদস্য পদে ৪৬জন। ৫নং আউশকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪জন ও সদস্য পদে ৪৫জন।
৬নং কুর্শি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন ও সদস্য পদে ৪৬জন। ৭নং করগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮জন ও সদস্য পদে ৪১জন। ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯জন ও সদস্য পদে ৩৬জন। ৯নং বাউশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন ও সদস্য পদে ২৯জন। ১০নং দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫’জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯জন ও সদস্য পদে ৩৮জন। ১১নং গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন ও সদস্য পদে ৩৪জন।
১২নং কালিয়ারভাংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮জন ও সদস্য পদে ৩৩জন। ১৩নং পানিউমদা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন ও সদস্য পদে ২৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীরা তাদের লোকজন নিয়ে মোটরসাইকেল দিয়ে শো-ডাউন সহ ছোট ছোট মিছিল করতে দেখা যায়। এ নির্বাচনকে ঘীরে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। রীতিমতো চায়ের টেবিলেও আলোচনার কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও নির্বাচনী হাওয়ায় তুমুল ঝড় বইছে।