ভোট গণনাকালে আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষ, আহত ৫০

প্রকাশিত: 6:55 PM, November 11, 2021

লন্ডন বাংলা ডেস্কঃঃ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৩ নম্বর জলসুখা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত: ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে জলসুখা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুিষ্ঠত হয়।

 

বিকেল সাড়ে ৪ টার দিকে ভোট গণনা চলছিল। এ সময় হঠাৎ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রোকসানা আক্তার শিখা ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ভোটকেন্দ্রে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি সামাল দিতে না পারায় সেখানে র‍্যাব ও বিজিবির টিম পৌঁছায়। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

 

তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের সময় বেশ কিছু ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। এছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনার পর ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। এ বিষয়ে প্রিসাইডিং অফিসার আব্দুল জব্বার বলেন, একটা গ্রুপ কেন্দ্র দখলের চেষ্টা করেন। এ সময় অপর একটি গ্রুপ বাঁধা দেয়। এ নিয় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর এই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30