কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত: 11:27 AM, March 2, 2020

কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে আজ সোমবার(২মার্চ) জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হল ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।
সকাল সাড়ে ১০টার দিকে  দিবসটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
এ উপলক্ষে একটি র‌্যালিটি উপজেলা পরিষদের ভবনের সামনে থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, সাংবাদিক, জনপ্রতিনিধিসসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30