সিলেট |
প্রকাশিত: 4:51 PM, December 9, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মরমী বাউল মুছন আলী সংগীতালয়ের উদ্যোগে আলোচনা সভা, সম্মাননা স্বারক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টায় সময় নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের আউশকান্দি ইউসুফ নগরস্থ মরমী সাধক বাউল মুছন আলী সংগীতালয় একাডেমীর সভাপতি লেবু মিয়ার সভাপতিত্বে সাংবাদিক এম মুজিবুর রহমান ও পরিচালক লায়লুছ মিয়ার যৌথ পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিথিরা।
এতে প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সংগীততানুরাগী ফারুক আহমেদ, মানবতার ফেরিওয়ালা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নবীগঞ্জ থানার আদর্শবান ও চৌকস পুলিশ অফিসার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, ৪নং দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নব- নির্বাচিত ইউপি সদস্য ও সাংবাদিক শাহ সুলতান আহমদ, মৌলভীবাজার জেলার ১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ হাকিম ও ট্রাক- ট্যাংকলীর শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক শাখার নব- নির্বাচিত সভাপতি মোঃ লিটন মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়৷
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় অনলাইন অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমদ, সাংবাদিক জসিম উদ্দিন, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক কোষাধ্যক্ষ আব্দুর নুর, একাডেমির সদস্য শেখ আঃ সালাম, ফকির ফজলু মিয়া, মায়াবী সংগীতালয় একাডেমীর সহ সভাপতি নাজমূল হক চৌধুরী পলাশ, কোষাধ্যক্ষ মোঃ লিটন মিয়া, ব্যবসায়ী বেলাল চৌধুরী, রোহেল আহমদ, ফয়ছল আহমদ, জুয়েল তালুকদার, বাউল মুছন আলী সংগীতালয় একাডেমীর সহ সভাপতি সিলন মিয়া, সাধারন সম্পাদক হেলাল মিয়া, সদস্য সজজাত মিয়া, তুফায়েল মিয়া, বাদল বৈদ্য, হুমাইন আহমদ, আঙ্গুর মিয়া, লন্ডন প্রবাসী আব্দুল সালাম, আজাদ মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্মাননা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, আমিরি ক্ষুদে শিল্পী এস এম সুজাত, গীতিকার এম মুজিবুর রহমান, আমিরি শিল্পী তামান্না, তানিশা সরকার, চম্পা মনি সরকার, সামাদ মিয়া, ফারুক আহমেদ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা মধ্যরাত পর্যন্ত সংগীত পরিবেশন করেন।
বিশেষ অতিথি নবীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, সুস্থ সংস্কৃতির মাধ্যমে অনেক কিছু শেখা যায়। কিন্তু যে বা যাহারা সংস্কৃতির নামে অপসংস্কৃতি, মাদক ও দেহ ব্যবসার সাথে জড়িত থাকবে তাদের কাউকে আইনের হাত থেকে ছাড় দেওয়া যাবেনা। আমি আশা করি এই একাডেমিতে সিলেটের সকল গুণী শিল্পীদের স্বরণ করে আপনারা আগামীর পথ চলবেন। যাহাতে এখানের শিল্পীরা গান পরিবেশ করে দেশ বিদেশে সুনাম অর্জন করতে পারে।