কমলগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

প্রকাশিত: 6:52 PM, December 15, 2021

কমলগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

লন্ডন বাংলা ডেস্কঃঃ
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশের মৌলভীবাজার সিডিপির আয়োজনে কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার আদমপুর নয়াপত্তনস্থ গুড নেইবারস এর কার্যালয়ের সম্মুখে ১৩৫ জন কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।

 

সিডিপির সভাপতি রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে ও আইজি অফিসার রবীন্দ্রনাথ শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মালেক, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী, এনটিভি প্রতিনিধি পিন্টু দেবনাথ, প্রশিক্ষনার্থী রুবেল আহমদ, তাসনিয়া তাবাসুম স্মৃতি প্রমূখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031