সিলেট |
প্রকাশিত: 4:49 PM, December 17, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে লন্ডন থেকে পরিচালিত বহুল জনপ্রিয় সংবাদ মাধ্যম জিবি নিউজ টুয়েন্টিফোর ডটকম ও জিবি টিভি অনলাইন মৌলভীবাজার ঠিমের আয়োজনে আলোচনা সভা ও দক্ষতা পর্যবেক্ষন করেন বিভিন্ন জেলা উপজেলার সংবাদকর্মীদের নতুন বছরের আইডি কার্ড বিতরন করা হয়েছে।
গতকাল ১৬ই ডিসেম্বর বৃহষ্পতিবার দুপুর ১১টার দিকে সকাল জিবি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জিবি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার জেলা ব্যুরু প্রধান মোফাদ আহমদ এর পরিচালনায় জিবি নিউজ টুয়েন্টিফোর ডটকম ও জিবি টিভি অনলাইন এর সিলেট বিভাগীয় প্রধান ফারহানা বেগম হেনা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সভাপতি মোঃ রোমান আহমদ, বিশেষ অথিতি হিসাবে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তাজুদুর রহমান, জিবি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস.এম ফজলু, শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার রুমানা আক্তার, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম, নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা প্রতিনিধি সালমান আহমদ, জাকির আহমদ প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যের শুরুতেই যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিলো তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরিশেষে নতুন বছর অর্থাৎ ২০২২ সালের জন্য প্রতিনিধিদের নতুন আইডি কার্ড বিতরণ করা হয় এবং এনামুল হক আলম কে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।