হবিগঞ্জে সুদের টাকার জন্য নারীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন সুদখোর!

প্রকাশিত: 5:11 PM, December 25, 2021

হবিগঞ্জে সুদের টাকার জন্য নারীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন সুদখোর!
বুলবুল আহমেদ/নবীগঞ্জঃঃ
সুদের টাকার জন্য ৫০ বছর বয়সী আনোয়ারা খাতুন নামের এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাটিয়েছে এক সুদখোর ইদ্রিছ!
জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রাজমিস্ত্রি আব্দুল জলিলের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০) নামের এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাটিয়েছে একই গ্রামের সামজত উল্লার পুত্র সুদখোর ইদ্রিছ মিয়া। তার কাছ থেকে সম্প্রতি আনোয়ারা খাতুন বিপদে পড়ে সুদের ওপর টাকা নেন।
সুদে আসলে অনেক টাকা পরিশোধ করলেও চক্রবৃদ্ধি হারে টাকা পাওনা দাবি করে ইদ্রিছ মিয়া। এনিয়ে গতকাল ইদ্রিছ ও আনোয়ারা খাতুুুনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইদ্রিছ মিয়া আনোয়ারা খাতুনকে পিটিয়ে আহত করে। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন সুখোর ইদ্রিছকে নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। অনেকেই বলছেন তার খুটির জোর কোথায়? ঐ সুদখোরকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা জোর দাবী জানান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও একাধিক সূত্রে জানা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30