নবীগঞ্জে হাত-পা ও মূখ বাঁধা অবস্থায় তরুণীর লাশ উদ্ধার

প্রকাশিত: 8:04 PM, December 27, 2021

নবীগঞ্জে হাত-পা ও মূখ বাঁধা অবস্থায় তরুণীর লাশ উদ্ধার

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার (পূর্ব) বড় ভাকৈর ইউনিয়নে বাগাউড়া গ্রামের জুবা বেগম (১৭) নামে তরুণীর হাত, পা’ মুখ বাঁধা গলা কাটা অবস্থায় ধানক্ষেত থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে নবীগঞ্জের হরিনগর এলাকার রাস্তার পাশ্বের একটি ধানক্ষেতে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচনার ঝড় বইছে।

 

জানা যায়, নবীগঞ্জ উপজেলার (পূর্ব) বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের সুফি মিয়ার তরুণী কন্যা জুবা বেগম (১৭)। এ ব্যাপারে ঐ মেয়ের বাবা সুফি মিয়ার সাথে কথা হলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, প্রতিদিনের মত রাতে আমরা এক সাথে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে পাশের রুমে ঘুমিয়ে যায়। আমি সকাল ঘুম থেকে উঠে কাজের জন্য ধানক্ষেতে চলে যাই।

 

হঠাৎ করে আমার কাছে খবর আসে যে, আমার মেয়ের গলাকাটা লাশ ধানক্ষেতে পাওয়া গেছে! মেয়ের বাবা সুফি মিয়া প্রশাসনের সু- দৃষ্টি কামনা করে কড়জুড়ে চোখের পানি ফেলে কান্না জড়িত কন্ঠে তার মেয়ের হত্যাকারীদের বিচারের দাবী জানান। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার খবর পেয়ে তদন্ত ওসি আমিনুল ইসলাম সহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছি। এবং এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি আবুল খায়ের চৌধুরী।এবং ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত আপনাদের জানা যাবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30