সিলেট |
প্রকাশিত: 11:47 AM, December 29, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাংলা বাজারস্থ গরীব, অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত কুর্শি ইউনিয়নের অসহায় হত দরিদ্র ৩০১ জনকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫১ ফিল্ড এম্বুলেন্স।
এ সময় উপস্থিত ছিলেন, লেঃ কর্ণেল সুলতানা দিল আফসানা, অধিনায়ক এ.এম.সি ১৭ পদাতিক ডিভিশন ৫১ ফিল্ড এম্বুলেন্স। সেনাবাহিনীর এ মহৎ চিকিৎসা সেবা দেয়ার কারণে গ্রামের অসহায় হত দরিদ্র লোকজন আনন্দিত ও উপকৃত। অসহায় হত দরিদ্র লোকজন এ সেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামের অসহায় লোকজন।