জেলা প্রতিনিধি,মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পিংকী সু স্টোরের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। ৪ মার্চ বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স রুমে পিংকী স্টোরের পরিবারের চাচা প্রণয় চন্দ্র দাস মনা ও মেয়ে পিংকী দাসের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা আওয়মী লীগের সভাপতি আকবর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুয়েব আহমদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আওয়া মীলীগের তৃনমূল সদস্যরা।