ঢাকার তৃতীয় হারে সিলেটের প্রথম জয়

প্রকাশিত: 3:49 PM, January 25, 2022

ঢাকার তৃতীয় হারে সিলেটের প্রথম জয়

ক্রীড়া প্রতিবেদকঃঃ

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে মিনিস্টার ঢাকাকে হারিয়ে জয়ের দেখা পেল সিলেট সানরাইজার্স। ঢাকার দেওয়া ১০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটের জয় পেয়েছে সিলেট।

 

প্রথম ম্যাচে কুমিল্লার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল তারা। অন্যদিকে নিজেদের চতুর্থ ম্যাচে তৃতীয় হারের স্বাদ নিল ঢাকা। আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ওভারের ৮ বল বাকি থাকতেই ১০০ রানে থামে ঢাকার ইনিংস।

 

জবাবে ১৮ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। ব্যাট হাতে এনামুল হকের সর্বোচ্চ ৪৫ ও কলিন ইনগ্রামের অপরাজিত ২১ রানে বড় জয়ের দেখা পায় সিলেট।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30