সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেটের গোয়াইনঘাটে হাদারপার এলাকার আনফরের ভাঙায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরো ২ ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় আনফরের ভাঙায় এ বজ্রপাত হয়।
নিহতরা হলেন উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর (নোয়াপাড়া) গ্রামের মৃত ইসরায়েল আলীর ছেলে ময়না মিয়া (২৬) ও কুনকিরি গ্রামের আব্দুল কাদিরের ছেলে নুর মিয়া (৫২)। আহতদের মধ্যে বীরমঙ্গল হাওর (নোয়াপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে জালাল উদ্দীন (৪৫) ও একই গ্রামের আবুল কালামের ছেলে আমির উদ্দিন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হাদারপার আনফরের ভাঙায় বজ্রপাতে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |