নবীগঞ্জে শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রদলের অনশন কর্মসুচি পালিত

প্রকাশিত: 12:47 PM, January 26, 2022

নবীগঞ্জে শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রদলের অনশন কর্মসুচি পালিত

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও ভিসির পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে  মঙ্গবার সকাল ৯ থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত প্রতিকী অনশন কর্মসুচি পালন করা হয়।

 

এতে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর বিএনপি নেতা লুৎফুর রহমান (মাখন), হবিগঞ্জ জেলা যুবদল সদস্য অলিউর রহমান (অলি), জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মিটন আহমদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদল আহবায়ক রশীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক তৌহিদ চৌধুরী, পৌর ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী, যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান অনিক, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ শিহাব আহমেদ, ছাত্রদল নেতা হাবিবুর রহমান (হাবিব), যুবনেতা শেখ শিপন মিয়া সহ আরো অনেকেই।

 

নবীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসুচিতে সংহতি প্রকাশ করে অনশনরত নেতৃবৃন্দকে পানি পান করিয়ে অনশন ভাঙ্গান- নবীগঞ্জ পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। এবং তিনি তার বক্তব্যে বলেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্তি সৃষ্টি করা আবশ্যক। শিক্ষার্থীদের যৌক্তিক দাবী ভিসির পদত্যাগ। পবিত্র শিক্ষা প্রতিষ্টানের শান্তিপ্রিয় শিক্ষার্থীদের উপর নির্বিচার হামলার তীব্র নিন্দা জানাই। এবং অনতিবিলম্বে এই হামলার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনার জোর দাবী জানাই।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30