সিলেট |
প্রকাশিত: 1:39 PM, February 3, 2022
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ উপজেলার ৫ং আউশকান্দি ইউনিয়নের পারকুল এলাকায় অবস্থিত বিবিয়ানা কুশিয়ারা নদী। এই নদীর তলদেশ থেকে অবৈধভাবে দীর্ঘ দিন ধরে একটি প্রভাবশালী কু-চক্র মহল কিছুদিন পরপর বালু উত্তেলনের দায়ে আশপাশের বাড়ি- ঘর, মসজিদ, বিজ্র ও নদী ভাঙ্গের উপযোগী হয়ে পড়েছে।
এতে মাঝে মধ্যে প্রশাসনকে জানানো হলো তারা মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করলেও আইনের ফাঁক ফুকুর দিয়ে তারা বেরিয়ে এসে আবারো বালু উত্তেলনে মরিয়া হয়ে ওঠে। এমন কি কে বা কাহার প্রশাসনকে খবর দেয় তা খুজতে লাগে প্রভাবশালীরা। প্রতিবাদকারীদেরকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে আসছে বালু খেকোরা।
তারপরও ঐ এলাকার সচেতন মহলে তাদের এই হুনকি ধামকির কোন তুয়াক্কা না করে তারা অবৈধ বালু উত্তেলনকারীদের বিরোদ্ধে উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহন করেন। এরই দ্বারাবাহিকতায় বুধবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
খবর পেয়ে বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে ও নবীগঞ্জ থানা এস আই গৌতম সরকারের সঙ্গের একদল ফোর্স পুলিশের সহযোগিতায় কুশিয়ারা নদীতে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৫) ও একই উপজেলার কয়েরগাঁও গ্রামের সেলিম মিয়া (২২) নামের ২ ব্যক্তিকে আটক করেন। পরে ঐ ২জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৬ ধারা লংগনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, এ ধরনের কাজ আমাদের অবহ্যাত থাকে। সত্য সংবাদ দিয়ে আপনারা আমাদের সহযোগীতা করবেন। তাহলেই আমরা এক সাথে অপরাদ দমন করতে পারবো।