প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি খলিল মিয়া (৭৫) আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানাজার, গত রবিবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মিঠাপুর গ্রামের মুরুব্বি খালিল মিয়া। এতে তিনির পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৬টার সময় তিনি সবাইকে কাদিয়ে পরপারে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন। মৃতুকালে তিনি এক স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনির মৃত্যুর খবরে আত্মীয় স্বজন সহ বিভিন্ন শ্রেনীর লোকজন মরহুমের বাড়িতে উনাকে এক নজর দেখতে ভীড় জমান।
পরে বিকাল ৩টার সময় মিঠাপুর আনন্দ মাঠে তিনির জানাযার নামাজ অনুষ্ঠাত হয়। এতে উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান দিলাওর হোসেন, মাওলানা আব্দুল হালিম, আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা বিএনপি নেতা আলাউর রাহমান, হাজী আব্দুল হামিদ নিকছন, দারুল উস সালাম জামে মসজিদের খতিব মোঃ লোকমান হোসাইন, স্কুল মসজিদের মোয়াজ্জিন রহমত আলী জালালী, হাজী সানুর মিয়া, চুনু মিয়া, লেবু সরকার, নুরুল হোসেন, ব্যবসায়ী আব্দুর নুর, আঃ রহিম, নুরুল হক, ফকির ফজলু মিয়া, নাজমূল হক চৌধুরী পলাশ, রুহেল আহমদ, আলউর রহমান আলাউর, হাজী আব্দুল হামিদ, আব্দুল আলী, শাহ আশরাফ আলী, শামীম আহমদ, আবেদ আলী, কাটল মিয়া, মুক্তার মিয়া, জিতু মিয়া, রকিব মিয়া, ছাদিক মিয়া, জুয়েল মিয়া, কামরুল হাসান বাবুল, সিফত উল্লাহ, সিজিল, শাহিন মিয়া, হান্নান মিয়া, সায়াদ মিয়া, বাছিত মিয়া, রাসেল, সহ বিভিন্ন রাজনীতিবৃদ, সামাজিক সমাজের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহন করেন। উপস্থিত মুসল্লিরা শোকাহত পরিবারের সমবেদনা প্রকাশ করেন। জানাযার নামাজ শেষে মুরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন, মিঠাপুর জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন চৌধুরী। পরে তাকে পরিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।