সিলেট |
প্রকাশিত: 12:33 PM, March 2, 2022
বুলবুল আহমেদ/ নবীগঞ্জঃঃ
ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার শেরপুর- সৈয়দপুর- আউশকান্দি- রুস্তুমপুর- ট্রোলপ্লাজা- বালিদারা- মেলার বাজার- ফুলতলী বাজার, পানিউমদা- দিগম্বর- পুটিজুরি- ডুবারাই বাজার, বাহুবল ও বানিয়াচং এলাকায় ইদানিং চালক, হেলপার ও যাত্রী সাধারণ নানা রকম সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ব সহ মৃত্যু বরন করেছেন।
অন্যদিকে, বিভিন্ন স্থানের রাস্তা সংক্রারের অভাবে সড়ক দূর্ঘনায় আহত, নিহত সহ পঙ্গুত্ব ভরণও খবর পাওয়া যায়। এসব দেখার যেন কেউ নেই? গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি- হীরাগঞ্জ পূর্ব বাজারের পাশে মহা সড়কের বাম পাশে অর্ধেক রাস্তায় বাকা অবস্থায় গাড়ির সামন দিক দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা অপর আরেকটি এসিডেবাহী ট্রাকের মূখমোখি সংর্ঘষে ঢাকা মোট্রো ট (১৬-৯৯৩৩) বালু বোঝাই ঐ ট্রাকটির সামনের গ্লাস, দরজা, চাকা সহ অন্যান্য যন্ত্রাংশ বিকল হয়ে যায়।
এতে তাড়া হুড়া করে বালু বরতি ট্রাকের চালক ও হেলপার গাড়ি থেকে তাদের জীবন রক্ষার্থে লাপিয়ে পড়ে রক্ষা পান। এ সুযোগে অপর ট্রাকটি পালিয়ে যায়। কিন্তু এ খটনার খবর পেয়ে স্থানীয় সংবাদকার্মী সকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখেন। এবং এখানে যাহাতে আর কোন দূর্ঘটনা না হয় সে জন্য একটি জিবি টিভি অন লাইন থেকে যোগাযোগ মাধ্যম ফেইসবুকের লাইভ দিয়ে শেরপুর হাইওয়ে পুলিশকে অবগত করা হয়। কিন্তু এ সংবাদ লিখা পর্যন্ত এখনও ঐ দূর্ঘনা করলিত গাড়িটি ঘটনাস্থলেই রয়েছে। এ নিয়ে স্থায়ীরা নানান আতংকে ভূগছেন। এ দিকে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িটিকে তারা দিয়ে যায় থানায়। কিন্তু অপর সংর্ঘঘ কবলিত গাড়িটি এখন পর্যন্ত মহা সড়কে রয়েছে।
এ ব্যাপারে জনৈক চালক এর সাথে কথা হলে সে জানায়, আমি সিলেট থেকে ঢাকার উদ্দ্যেশে বালু নিয়ে যাচ্ছিলাম। পথিমেধ্য এখানে একটি গাড়িতে ওভারটাইক করতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দূর্তগামি একটি এসিড ভর্তি ট্রাক আমার গাড়িটিকে সরাসরি ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এতে আমার হেলপারের গায়ে এসি পড়ে সে আহত হয়। পরে সে স্থানীয় ডাক্তার দেখিয়ে ঐ পাশে বসে আছে। পুলিশ এসে ঐ অপর গাড়িটি নিয়ে যায়। এবং আমাদেরকে তারা বলেছে যে, আমরা আমাদের গাড়ির মাল আমাদের লোক দিয়ে আনলোড করে গাড়ি সরানোর জন্য। এখন আমরা এখানে কোনজন পাচ্ছিনা। এখন আমরা পড়েছে মহা বিপাকে। অপরদিকে, হাইওয়ে পুলিশের বিরোদ্ধে অভিযোগের শেষ নেই। তারা প্রতি রাতে আউশকান্দি কিবরিয়া রোডস্থ দেওতৈলের রাস্তার মূখে অন্ধাকারে বসে বিভিন্ন গাড়ি থেকে চাঁদা আদায় করে বলে স্থাণীয়দের আহরহ অভিযোগ। আশপাশ বাসা- বাড়ির মানুষ তাদের শব্দে ও গাড়ির ডাকে ঘুমাতে নানান সমস্যা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
এমনকি কয়েকজন ট্রাক চালকের সাথে এ নিয়ে আলাপ করলে তারা জানান, রাস্তা দিয়ে যাই কোন জিনিসই নেই না কেন পুলিশকে টাকা দিলেই আর কোন সমস্যা হয় না! আর সিএসজি মালিক ও চালকদের তো কথা বলা বাহুল্ল। এতে কথা বলতে গেলে কলমের কালি শেষ হয়ে যাতে পারে। কারণ সরকার সিএনজি অট্রোরিস্কা, বটবটি, টমটম মহা সড়কে না চলানোর জন্য নিশেধ করেছেন হাইওয়ে পুলিশের মাধ্যমে। অনেক সিএসজি, টমটম ও অট্রোরিস্কা চালক দের চোখের পানি দেখে ধর্য্য ধরা মতো নয়। এদিকে, পুলিশই বা কি করবে যদি কোন স্থানীয় গাড়ি সড়ক দূর্ঘটনা করে তাহলে স্থানীয় পাতি নেতারা সেখানে উপস্থিত হয়ে নানা কৌশল অবলম্ভন করে পুলিশের কাছ থেকে গাড়ি নেওয়ার চেষ্টা করে। কথা ও কাজে না হলে স্থানীয় শ্রমিক ও আমজনতা পুলিশের উপর চড়াও হয়ে উত্তেজিত ভাব দেখিয়ে গাড়ি নিতেও দেখা যায়। এটা যেন মডের মল্লুক হয়ে গেছে! জোর জার ক্ষমতার তার! হায়রে দেশ ও দেশের মানুষ। ঐ সব লোকদের পুলিশ আশ্রুয় প্রশ্রুয় দেওয়ার কারনেই আজ সাধারন মানুষের কাছে তারা যেন কিছুই না! পর্যন্ত পুলিশ তাদের বিরোদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় মহা সড়ক দিয়ে ক্ষমতাবিহীন লোকজনের গাড়ি টিকই চলছে!
তবে, খবর দিয়ে জানা গেছে যে, এক শ্রেনীর চালক ও মালিকরা দীর্ঘদিন ধরে চোরাইকৃত গাড়ি জ্বাল কাগজ করে গাড়ি ক্রয়- বিক্রয় করে আসছে চক্র। যা ধরা প্রশাসনের ধরা ছোয়ার বাহিরে। শেরপুর, সৈয়দপুর, আউশকান্দি, নবীগঞ্জ, বাংলাবাজার, পানিউমদা সহ বেশ কয়েকটি এলাকার অসাধু লোকজন এসবের সাথে জড়িত রয়েছেন বলে গোপন সূত্রে পাওয়া যায়। এবং তাদের বিশাল বড় একটি চোরাই সেন্ডিকেট রয়েছে। এদের গাড়ি গুলো চিহৃত করে তাদের বিরোদ্ধে কাগজ যাচাই- বাচাই করলেই প্রতি সপ্তাহে সরকারী ভাবে ও সাধারণ মানুষের উপকারে আসবে। এতে বুঝা যাবে আইন সবার জন্য সমান। তাই পুলিশ প্রশাসনের প্রতি সাধারন মানুষের দাবী অপরাধী যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে সমাজটাকে রক্ষা ও সুন্দর করুন। এবং মহা সড়কে সংঘর্ঘের গাড়িটি দ্রুত এখান থেকে সরি দেওয়ার দাবী সচেতন মহলের।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের মোবাইল ফোনে বার বার কল দিলেও তাদেরকে পাওয়া যায়নি।