নবীগঞ্জে আগুনের পুড়ে ৪টি পরিবার অসহায়, দেখার যেন কেউ নেই!

প্রকাশিত: 12:24 PM, March 7, 2022

নবীগঞ্জে আগুনের পুড়ে ৪টি পরিবার অসহায়, দেখার যেন কেউ নেই!

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

ঢাকা- সিলেট মহা সড়কের পাশ্ববর্তী নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন। উক্ত ইউনিয়নের মামদপুর গ্রামে আগুনে পুড়ে চারটি বাড়ি- ঘর পুড়ে চাই! ঘর পুড়ে যাওয়া অসহায় নারী, পুরুষ, শিশু-কিশোর সহ তীব্র শীত অতিক্রম করে তারা এখন খুলা আকাশের নিচে! এসব পরিবারের জন্য যেন কেউ নেই? এ ব্যাপারে কথা হলে পুড়ে যাওয়ার কথা স্বীকার করেছে ঘরের মালিক গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের মোঃ নুর মিয়ার, দুদু মিয়া, রুজিনা বেগম ও আলতা মিয়া। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও এখনো কেউ তাদেরকে সাহায্যের হাত বাড়ান নি! ঘটনার দিন থেকে এক পর্যন্ত তারা খুলা আকাশের নিচে অনাহার- অর্ধহারে তাদের জীবন চলছে।

 

 

উল্লেখ্য যে, গত ২ মার্চ বুধবার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে নুর মিয়ার গোয়াল ঘরে। পরে আগুনের লেলিহানশীখা চতুরদিকে পৌঁছাতে শুরু করে। এক পর্যায়ে পাশ্ববর্তী ঘরগুলোতে আগুন লেগে সব পুড়ে যায়। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী সুহেল আহমদ সন্ধ্যা ৭টার দিকে দুদু মিয়ার বাড়িতে চিৎকার শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন সম্পুর্ন বাড়িতে আগুনে ঘিরে ফেলেছে। তাৎক্ষণিক পানির পাম্পের ব্যবস্থা করে বিজনা নদী থেকে পাম্পের মাধ্যমে পানি নিয়ে প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এর আগেই নুর মিয়ার ঘরসহ পাশের ঘরের রুজিনা, দুদু মিয়া, আলতা মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তান্ডবে চারটি ঘরসহ ঘরের ভিতরে থাকা গরু, ছাগল, হাঁস, মোরগ, তিনটা পানির পাম্প, নগদ টাকাসহ জরুরি কাগজপত্রও পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ থেকে ১০ লক্ষাধিক টাকা মতো। তারা এখন পর্যন্ত সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগিতা পান নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগুনের খবর আমরা পেয়েছি। এবং তাদের জন্য সরকারি তহবিল থেকে খুব তাড়াতাড়ি একটা অনুদান প্রদানের প্রস্তুতি চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30