সিলেট |
প্রকাশিত: 11:31 AM, March 10, 2022
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
সরকারের পাশাপাশি প্রবাসীরাও দেশের গ্রাম অঞ্চলকে শহরে রূপান্তরিত করার জন্য নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসীরা আমাদের অহংকার। বুধবার বাদ ঐশা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি জালালপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ব্রিটেন প্রবাসী এ.এম.টি ইকবাল-কে চৈতন্য জালালপুর পশ্চিম মাঠে এলাকাবাসী এক গণ সংবর্ধনা অনুষ্ঠনের আয়োজন করেছেন। উক্ত সংবর্ধনা অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ মাওলানা আলী হোসেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক বদরুল ইসলাম। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৫নং আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দিলাওর হোসেনের সভাপতিত্বে ও এ.এম. এ লিমন আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এডভোকেট ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডভোকেট মুজিবুর রহমান কাজল, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান জাহেদ চৌধুরী, কৃষকলীগ নেতা ফরহাদ্দুজ্জামান মুহিদ, প্রমূখ।
এছাড়াও আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, মুক্তিযোদ্ধা মতি মিয়া, চঞ্চল মিয়া, কাজল মিয়া, আব্দুল গনী ওসমানী, সুনা মিয়া, তরাজ মিয়া, আরজ আলী, তরজা আলী, দৈনিক আমার সংবাদদের নবীগঞ্জ প্রতিনিধি এম মুজিবুর রহমান, জাতীয় অন লাইন প্রেসক্লাবের অন্তঃভূক্ত নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের সিনিয়র আহবায়ক ও চ্যানেল এস নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ, হেলাল মিয়া, বাদল, কুরুস, ইকবাল, খফরু, আবুল সহ নবীগঞ্জ, সৈয়দপুর, আউশকান্দি, ইনাতগঞ্জ, কুর্শি, বাংলা বাজার সহ নবীগঞ্জের বিভিন্ন শ্রেনী পোশার লোকজন উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্য শেষে এলাকাবাসীর পক্ষ থেকে অথিতিরা জালালপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ব্রিটেন প্রবাসী এ.এম.টি ইকবাল নিঃস্বার্থে তিনির গ্রামের অন্ধাকার রাস্তায় রাতের বেলায় আলো দেখার জন্য স্টীম লাইট বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কারণে দেশে আসার পর এলাকার সচেতন মহল এ অনুষ্টানের মাধ্যমে ফুলেল শুলেচ্ছা, সম্মাননা স্বারক্ষ ও ফুলের মালা পড়িয়ে স্বাগত জানান। পরে আলোচনা সভায় শেষে অতিথি সবাইকে একে একে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। উক্ত মহতি অনুষ্টানে সার্বিক ভাবে সহযোগীতা করেন, বীর মুক্তির সন্তান আমির উদ্দিন, বদরুল ও মুজাহিদ।