সিলেট |
প্রকাশিত: 2:35 PM, March 12, 2022
বুলবুল আহমেদ/ নবীগঞ্জঃঃ
নবীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ২ ছাত্রীকে বেধরক মারপিট করার অভিযোগ উঠেছে। মারপিটে ১ কলেজ ছাত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সিলেট ওসমানীতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাসপাতালে আহতদের সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মনতাজ মিয়া ও পাশ্ববর্তী ঘরের ইনতাজ মিয়ার সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার (১১ মার্চ) সকাল অনুমান ৮টার দিকে মনতাজ মিয়া তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে যান। এ সুযোগে মনতাজ মিয়ার জায়গায় ইনতাজ মিয়ার সহ তার লোকজন নতুন একটি ঘর নির্মান শুরু করে। এতে মনতাজ মিয়ার বড় মেয়ে গোয়ালা বাজার মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী সুলতানা বেগম (২২)। তাদের জায়গায় ঘর নির্মান করতে দেখে প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তাকে চুলে ধরে মাঠিতে ফেলে মারপিট করে। বড় বোনের চিৎকার শুনে ছোট বোন শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী সুমিনা বেগম (১৭) কেও মারধর করে গুরুত্বর আহত করে তাদের ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা, মারামারির সময় সুলতার বাম কানের স্বর্ণের ১টি দূল ও ১টি গলার চেইন নিয়ে যায় ঘরের মূল্যবান জিনিস পত্র নিয়ে যায় বলে অভিযোগ উঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সকালে মনতাজ মিয়ার জায়গায় ইনতাজ মিয়ার লোকজন পাশ্ববর্তী পাশের ঘরের মনতাজ মিয়ার পুত্র সাহেল মিয়া (৩০), লেচু মিয়ার কন্যা লাভলী বেগম (১৬), শিবলী বেগম, সালেহ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম, সহ কয়েকজন মিলে সুলতানা বেগমকে মাথার চুলে ধরে মাঠিতে ফেলে বেধরক ভাবে মারপিট করে। এতে তার চিৎকার শুনে তার ছোট এগিয়ে আসলে তাকেও তারা মারপিট করে।
এ অবস্থায় তারা দু’বোনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে শেরপুর একটি ফামের্সীতে চিকিৎসা নিয়ে পূর্ণঃরায় বাড়িতে ফিরে আসলে তাদের মা- বাবা দুপুর বেলা বাড়ি ফিরে এসে দেখেন তাদের বড় মেয়ের অবস্থা বেগতিক। সে কথা বলতে পারছেনা। তার মাথায়ও কাজ করছে না। কারণ তার মাথায় প্রচন্ড আঘাত। এতে তারা সাথে সাথে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সেখানের কর্তব্যরত চিকিৎসক কলেজ পড়–য়া ছাত্রীর মাথার ও শরীরের অবস্থা বেগতিক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ঘটনার খবর নবীগঞ্জ থানার তদন্ত ওসি আমিনুল ইসলাম জানতে পেরে- সাথে সাথে ঘটনাস্থলে নবীগঞ্জ থানার এস আই গৌতুম সহ একদল পুলিশ পাঠিয়ে পরিদর্শন করান।
এ ব্যাপারে স্থাণীয় ইউপি সদস্য সুজন মিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। তাদের র্দীঘদিনের বিষয়টি মিমাংশ করার জন্য চেষ্টাও করে আসছিলাম। কিন্তু আজ যে ঘটনাটি ঘটিয়েছে এটা আসলেই খুব দুঃখ জনক।
এ ব্যাপারে আহত সুলতানার মায়ের সাথে কথা হলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমি ও আমার স্বামী বাড়িতে না থাকার কারণে সন্ত্রাসীরা জোরপূর্বক আমাদের জায়গায় ঘর তৈরী করছিল। এ সময় আমার বড় মেয়ে এর প্রতিবাদ করার কারণে আমার দুই মেয়েকে তারা প্রাণে হত্যার উদ্দ্যেশে চুলে ধরে মাঠি ফেলে অমানুষিক নির্যাতন করেছে। আমার মেয়ে এখন মৃত্যু পথ যাত্রী। যদি আমার মেয়ের কিছু হয় তাহলে যারা আমার মেয়েদের মারপিট করেছে তাদের যেন আইনের আওতায় এনে বিচার করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস.আই গৌতুম বলেন, খবর পেয়ে আমি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গুরুত্বর আহত কলেজ ছাত্রী সুলাতানা বেগম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার মাথায় প্রচন্ড কিল-ঘুশি, লাতি মারার কারণে মাথায় সঠিক ভাবে কাজ করছেনা। এ নিয়ে তার পরিবারের লোকজন নানান দুঃচিন্তায় রয়েছেন। এই ঘটনায় এলাকায় তমতমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য সচেতন মহলের লোকজন প্রশাসনের প্রতি অনুরুধ জানান।