সিলেট |
প্রকাশিত: 3:22 PM, April 1, 2022
প্রতিনিধি/নবীগঞ্জঃ
হবীগঞ্জের নবীগঞ্জে ব্রাকের আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা রবিবার (৩১.০১.২২) ইংরেজী বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রোমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ব্রাকের জেলা ব্যবস্থাপক তারেক আজিজ, ডেপুটি ম্যানেজার বিমল চন্দ্র দাশ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ব্রাকের অফিসার সেলস নার্গিস আক্তার, হিরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক প্রদ্বীপ রঞ্জন দাশ, কাজী এম হাসান আলী সহ আরো অনেকেই। সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্য বিয়ে প্রতিরোধে ব্রাক যে মাঠ পর্যায়ে কাজ করছে সেটা প্রসংসনীয়। বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে সচেতনতার সাথে কাজ করার আহবান জানান।