সিলেট |
প্রকাশিত: 6:29 PM, April 10, 2022
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ব্যবসায়ী নারী ও মন্দিরের মালামাল ২জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকুতরা হলো, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকড়া গ্রামের ইউনুস উল্লার মেয়ে রুবিনা বেগম (৩৭) ও মন্দিরে চুরির সাথে জড়িত রাজন মিয়া (২৪)। সে পৌর এলাকার তেলি কানাইপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র। এদিকে. রুবিনা বেগমকে আটকরে পর তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, রুবিনা বেগম ইনাতগঞ্জ এলাকার একজন চিহ্নিত মাদক সেবন ও বিক্রয়কারী। সে দীর্ঘদিন যাবৎ ইনাতগঞ্জ এলাকায় গাজাঁসহ নানান অসামাজিক কাজের ব্যবসা করে আসছে। বিষয়টি ইনাতগঞ্জ এলাকার সবাই জানলেও রহস্যজনক কারনে নীরব ছিল ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। গত শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার চৌকস এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কাকুড়া-চানপুর সড়ক থেকে ৪কেজি গাঁজাসহ রুবিনাকে গ্রেফতার করেন করতে সক্ষম হয়।
এদিকে, উপজেলার আলীতলা গ্রামে সম্প্রতি একটি মন্দিরে চুরি সংঘটিত হয়। এসময় মন্দিরে থাকা বিভিন্ন মূল্যবান জিনিস পত্র নিয়ে যায় চোরের দল । এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে গত শনিবার রাতে মালামালসহ রাজনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পৃথক অভিযানে নারীসহ দুজনকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান আমাদের অব্যাহত থাকবে।