ইনাতগঞ্জে পৃথক স্থানে মোটরসাইকেল সহ ব্যবসা প্রতিষ্টানে চুরি

প্রকাশিত: 2:58 PM, April 30, 2022

 ইনাতগঞ্জে পৃথক স্থানে মোটরসাইকেল সহ ব্যবসা প্রতিষ্টানে চুরি

বুলবুল আহমেদ, নবীগঞ্জঃঃ

 

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকায় ব্যাপকভাবে চুরি বৃদ্ধি পেয়েছে। মটরসাইকেল থেকে শুরু করে কোন না কোন ব্যবসা প্রতিষ্টানে চুরির খবর পাওয়া গেছে। এ খবরে চোর আতংকে ভুগছেন এলাকাবাসী।

 

খুঁজ নিয়ে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার জিরো পয়েন্টে হোসাইন আহমেদের মালিকানাধিন মহসিন ভেরাইটিজ ষ্টোরে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হোসাইন আহমেদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে সিসি ফুটেজে দেখা যায় রাত আড়াইটার দিকে একদল চোর দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানের সামনে ষ্ট্রিট লাইট জালানো থাকা অবস্থায়ও চোরের দল নির্বিগ্নে তালা ভেঙ্গে চুরি করে। অথচ এই স্থান দিয়েই প্রতি রাতে টহল দেন ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ।

 

এ ব্যাপারে দোকান মালিক হোসাইন আহমেদ জানান, তিনি এখন নি:শ্ব হয়ে গেছেন। তিনি থানায় সাধারণ ডায়রী করবেন বলেও জানান।

 

এদিকে, গত কয়েক দিনে ইনাতগঞ্জ বাজার থেকে ৪/৫টি মটরসাইকেল চুরি হয়েছে। এলাকায় রয়েছে মটরসাইকেল চোরদের একটি সিন্ডিকেট গ্যাং। এসব দেখার যেন কেউ নেই। সর্বশেষ সম্পতি ইনাতগঞ্জ ফাঁড়ি থেকে প্রায় ২০০ গজ দুর রোমান হোসেনের বাসা ও সোনালী ব্যাংকের সামন থেকে তার মটর সাইকেলটি চুরি হয়ে যায়। এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু এখন পর্যন্ত সাইকেলের সন্ধান পাওয়া যায়নি।

 

তাছাড়া দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের এলাইছ মিয়ার পুত্র রাকিব আহমেদের বাড়ির সামন থেকে একটি ব্যাটারী চালিত টমটম গাড়ী চোরের দল চুরি করে নিয়ে যায়। পরে জালালপুর গ্রামের নিকট থেকে এলাকাবাসী চোরসহ টমটম আটক করে থানায় সোপর্দ করেন। তাছাড়া গতকাল শুক্রবার ইনাতগঞ্জ বাজারে ঈদ মার্কেট করতে আসা জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের জনৈক মহিলার মোবাইল ফোনটি চোর কৌশলে চুরি করে নিয়ে যায়। তিনি জানান, দোকানে কাপড় দেখছিলেন। পাশে মোবাইলটি রাখা ছিল। পরে আর খোঁজে পাননি।

 

এলাকাবাসী ইনাতগঞ্জ এলাকায় চুরি বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশকে আরো তৎপর হওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30