জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে থাকবে চারস্তরের নিরাপত্তা

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মে ১, ২০২২

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে থাকবে চারস্তরের নিরাপত্তা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

জাতীয় ঈদগাহে এবার ঈদুল ফিতরের প্রধান জামাতে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জামাতে ছাতা ও জায়নামাজ ছাড়া আর কিছু না আনার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

 

ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে অন্যকিছু সঙ্গে নিয়ে আসতে নিষেধ করছি। প্রত্যেকের তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। কারো সঙ্গে ব্যাগ থাকলে তাও তল্লাশি করা হবে।

 

তিনি আরও জানান, এবার ঈদে ঢাকায় ছোট বড় ঈদগাহ এবং মসজিদ মিলে মোট ১৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবগুলোতেই নিরাপত্তা দেবে ডিএমপি। আর জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিস্পোজাল ইউনিট, চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা।

 

তল্লাশি করতে সময় লাগার কারণে ঈদগাহের জামাতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। ঈদের জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হলে সেখানেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031