সিলেট |
প্রকাশিত: 9:27 PM, May 5, 2022
জুবায়ের আহমেদ/বাহুবলঃঃ
বাহুবলে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে।পিতার বাড়ির দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বস্থিপুর গ্রামের ফুল মিয়ার পুত্র কাওছার মিয়া ৪/৫ বছর পূর্বে পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামে বিয়ে করেন, বিয়ের পর কোনো সন্তানাধি না হওয়ায় কাওছার মিয়া একটি কন্যা সন্তান দত্ত্বক এনে লালন পালন করে আসছেন।এমতাবস্থায় নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে তার প্রথম স্ত্রী প্রায় ৩ বছর পূর্বে তাকে স্বেচ্ছায় পরিত্যাগ করে চলে যান। এ অবস্থায় কাওছার মিয়া নিরুপায় হয়ে গত ২০ অক্টোবর ২০২০ ইং তারিখে স্নানঘাট গ্রামের ফুরুক মিয়ার কন্যা লতিফা আক্তার পবলীকে বিয়ে করেন।লতিফা আক্তার পবলীরও আগে একটি বিয়ে হয়েছিল বলে জানা গেছে, সেখানে লতিফার ৪/৫ বছর বয়সি একটি পুত্র সন্তান রয়েছে। কাওছার মিয়ার সাথে পবলীর বিয়ের পর তার দত্ত্বক নেয়া কন্যা সন্তানটিকে তার স্ত্রী লতিফা আক্তার পবলী ঠিকমত লালন পালন না করায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ দেখা দিত। যা স্থানীয় ওয়ার্ড মেম্বার ও মুরুব্বিগণ একাধিক বার আপোষ মিমাংশা করে দিয়েছেন বলে জানা গেছে।
বুধবার ৪মে সকাল ৯ টার দিকে বাড়ির লোকজন কাওছার মিয়ার ঘরের দরজার ফাক দিয়ে খালী ঘরে পবলীকে খাটের উপর ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান,তারা বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার ও থানা পুলিশকে জানালে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোহাম্মদ অলি উল্লার নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পবলীকে ঝুলন্ত অবস্থা উদ্ধার করেন।পবলীর লাশ উদ্ধারের আগেই সে মৃত্যুের কোলে ঢলে পড়ে বলে তাদের ধারনা।
পরে নিহত পবলীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা করে পুলিশ। উল্লেখ্য যে এ ঘটনার সময় পবলীর স্বামী কাওছার মিয়া স্থানীয় হাওরে ধান কাটাতে ছিল বলে জানা গেছে।
এদিকে নিহত পবলীর পিতার বাড়ীর লোকজনের দাবী, পবলীকে তার শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখেছে, তার লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে । পবলীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও নিয়েছেন বলে জানিয়েছেন তারা।
নিহত পবলীর ছোট ভাই হাফেজ রকিব আহমেদ জানান, ঈদের দিনও তার বোন হাসিখুশি ছিল আমরা তাদেরকে ঈদের দাওয়াতও দিয়েছি। কিন্ত আজ এ ঘটনার পর তারা আমার বোনের মৃত্যুের সংবাদটিও আমাদেরকে জানায়নি।আমরা লোকমুখে শুনে এসেছি।
তবে, নিহত পবলীর চাচা শশুর আব্দুল কাইয়ুম স্নানঘাট গ্রামের পবলীর চাচা ফারুক মিয়াকে ফোন করে মৃত্যুের সংবাদ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোহাম্মদ অলি উল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে বুঝা যাবে।