মৌলভীবাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত, আহত ৪

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ৮, ২০২২

মৌলভীবাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত, আহত ৪

জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজার জেলার শেরপুরে সিলেটগামী একটি বাসের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্যসহ চারজন। আজ রোববার গভীর রাত ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী রানা। তার গ্রামের সুনামগঞ্জের দোয়ারাবাজারে। তিনি পুলিশের ২০১৮ এর দ্বিতীয় ব্যাচের ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুই পুলিশ সদস্য। তারা হলেন সিলেটের বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামের আতাউর রহমান গুলজারের ছেলে কামরানুর রহমান ও অপরজন আনিস আহমেদ। আহত অপর দুজনের মধ্যে একজন মহিলা।

 

সিলেট মহানগর পুলিশ জানায়, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে দায়িত্ব পালন করছিলেন ওই তিন পুলিশ সদস্য। গভীর রাত প্রায় ৪টার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে এ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

 

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব সংবাদমাধ্যমকে বলেন, নৈশকোচটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের চাপা দিয়ে গোলচত্বরে ওঠে পড়ে। আহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের একটি দল। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব আলী রানা। আহত অপর দুজনকে ভর্তি করা হয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930