বাসচাপায় নিহত পুলিশ সদস্য রানার বাড়িতে শোকের মাতম

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ৮, ২০২২

বাসচাপায় নিহত পুলিশ সদস্য রানার বাড়িতে শোকের মাতম

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
সিলেট-ঢাকা মহাসড়কের মৌলভীবাজারের শেরপুর গোল চত্বরে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী বাসচাপায় নিহত হাইওয়ে পুলিশ রাকিব আলীর (রানা) বাড়িতে বইছে শোকের মাতম।

 

রানার মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছার পর পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এ বাড়ির পরিবেশ সকাল থেকেই ভারি। নিহত পুলিশ সদস্য রাকিব আলী (রানা) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।

 

 

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল বলেন, নিহতের প্রথম জানাযা দুপুরে সিলেটে এবং দ্বিতীয় জানাযা বিকেলে দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930